ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-থাপ্পড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

পশ্চিমবঙ্গের কুমারগঞ্জ বিধানসভা এলাকায় নির্বাচনী সহিংসতাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

তাকে ঘিরে ধরে চড়-থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের (সিইও) অফিস।

অভিযোগে শুভেন্দু সরকার জানান, ওই বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছিলেন এবং বিজেপির নির্বাচনী এজেন্টকে বুথে প্রবেশে বাধা দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। এতে তিনি আহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এমআর//