ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে একজন শিক্ষিকাকে জুতাপেটা ও ভাঙচুর  করার ঘটনায়  অভিযুক্ত সেই বিএনপি নেতা আকবার আলীকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। 

সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমআর//