শিশু সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার
ময়মনসিংহের নান্দাইলে আড়াই বছরের শিশু সন্তানের সামনে এক মা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
খবর পেয়ে আজ শনিবার বিকালে প্রতিবেশীর বাড়ি থেকে ওই নারীকে উদ্ধার করে নান্দাইল মডেল থানার পুলিশ।
ঘটনার ৪ দিন পর প্রতিবেশীর বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল সোমবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ভালুকা যাওয়ার সময় আড়াই বছরের শিশু কন্যাকে নিয়ে সন্ধ্যায় পথ হারিয়ে ফেললে কয়েকজন লোক তাকে পৌঁছে দেওয়ার কথা বলে নান্দাইল চৌরাস্তা থেকে অজ্ঞাত স্থানে একটি বিলের কাছে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন।
পরে অপেক্ষমান আরও দুইজন পাশের একটি বাড়িতে নিয়ে ফের তাকে ধর্ষণ করে। এতে গুরুতর আহত অসহায় ওই নারী এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন নান্দাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম। তিনি বলেন, ধর্ষকদের আইনের আওয়ার আনার আনা হবে।
এএইচ
