বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান, মহাসচিব মহিদুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৪ এএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার | আপডেট: ১১:৩৯ এএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর সদস্য আহসান হাবিব এবং মহাসচিব হয়েছেন কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান।
শুক্রবার এনবিআরের রাজস্ব ভবনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬-২৭ সময়ের নির্বাহী পরিষদের নির্বাচন হয় নির্বাচনে আহসান হাবিব ও মহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। অন্তর্বর্তী সরকারের শুরুতেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ বড় শিল্পগ্রুপগুলোর ‘কর ফাঁকি’ ধরতে তাকে এ পদে বসানো হয়। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে কর্মরত রয়েছেন।
সৈয়দ মহিদুল হাসান অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিরও মহাসচিব ছিলেন। তিনি কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন এন বি আর এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান,
নতুন কমিটিতে সহ সভাপতি হয়েছেন কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, কর কমিশনার মো.শাহ আলী এবং কর কমিশনার মোস্তাফিজুর রহমান।
যুগ্ম মহাসচিব হয়েছেন মুহাম্মদ মুঈনুল ইসলাম এবং জাফর ইমাম।
কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান ভূঁইয়া,দপ্তর সম্পাদক ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ কবির,প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক কুমার পাল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন এনামুল ইসলাম।
এছাড়া গবেষণা সম্পাদক পদে মো. মনিরুজ্জামান, সহ-গবেষণা সম্পাদক ফারুক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবু মুসা, সহ-সমাজকল্যান সম্পাদক নুরুল হুদা ভুইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াকিল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন ফাতেমা খাতুন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক,সহ-ক্রীড়া সম্পাদক এ.মঈন খন্দকার।
এছাড়াও ২৭ জন নির্বাহী পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
এমবি/
