রাজধানীতে পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
পিরোজপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজধানীতে পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও এর অর্থ পাঠ করা হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব এবং উদ্বোধনী বক্তব্য অনুষ্ঠিত হয়।
সভায় খসড়া গঠনতন্ত্র পেশ ও অনুমোদন, নির্বাচন কমিশন গঠন, বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা, নির্বাহী পরিষদের নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠনের মতো গুরুত্বপূর্ণ কার্যসূচি সম্পন্ন হয়।
এছাড়া আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে পিরোজপুর ফোরামের ঐক্য, উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও দিকনির্দেশনা দেন। সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয় এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এমআর//
