ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

ছাত্র রাজনীতি কেন্দ্র করে উত্তপ্ত রুয়েট, বিক্ষোভের ডাক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

‘নো পলিটিক্স’ লেখা ব্যানার টানানো ও পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। 

গেলো রাতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল পাল্টাপাল্টি বিক্ষোভ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গুপ্ত ও প্রকাশ্যে রাজনীতি ক্যাম্পাসে চলবে না ইংরেজিতে লেখা এমন একটি ব্যানার টানানো হয় সাধারণ শিক্ষার্থীদের নামে। রোববার রাতে সে ব্যানারটি ছাত্রদল নেতাকর্মীরা খুলে পুড়িয়ে দেয়। 

এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাত ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষিভ মিছিল বের করে। মিছিলটি জিয়া হলের সামনে গেলে সেখানে পাল্টা বিক্ষোভ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উত্তেজনা সৃষ্টি হয়। 

পরে শিক্ষকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনার জেরে ক্যাম্পাসে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতির নিষিদ্ধের দাবিতে আজ দুপুর ২টায় ক্লাস ও ল্যাব বর্জন করে বিক্ষোভের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

এএইচ