সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন মারা গেছেন।
রোববার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দেওয়ান শামসুল আবেদীন ছিলেন মরমী কবি দেওয়ান হাসন রাজার নাতির ছেলে। ছাত্র জীবনে তিনি সাবেক সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপি’তে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপি’র মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন।
এএইচ
