ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

চট্টগ্রামে বৃষ্টির মধ্যে ট্রেনের ২ পরিত্যক্ত বগিতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম বন্দরের কাছে বাংলাবাজার এলাকায় ট্রেনের দুটি পরিত্যক্ত বগি আগুনে পুড়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাংলাবাজার এসআরবি স্টেশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসআরবি স্টেশনের রেলের নিরাপত্তাবাহিনীর ইনচার্জ পঙ্কজ রায় বলেন, মাদকাসক্তরা একটি বগিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বারিকবিল্ডিং এলাকার পাশে এসআরবি স্টেশনে রেলের পুরাতন বগিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এমআর//