ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

ধামরাইয়ে ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস ও আইএনসি-১ ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এসব ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের পাঁচটি ইটভাটা পরিদর্শন করে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআর//