ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৭ ১৪৩৩

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

সিদ্ধিরগঞ্জ থানায় করা জুলাই হত্যাকাণ্ডের ২ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। 

সেলিনা হায়াৎ আইভীর আরও ৫ মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দিবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধিন আপিল বিভাগ। 

গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় জামিন পেলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এরমধ্যেই গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এএইচ