ঢাকা, শনিবার   ০২ মে ২০২৬,   বৈশাখ ১৮ ১৪৩৩

কুমারখালীতে মে দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মে) উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

সকালে কুমারখালী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস। 

এ সময় বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এমআর//