টাঙ্গাইলে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১২ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার
"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত" এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। তিনি শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।
জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন করে।
এমআর//
