ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ এএম, ৪ মে ২০২৬ সোমবার

রাজধানী ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই সব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

সোমবার (০৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পুর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুরের মধ্যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ