ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

বগুড়ার বাইতুর রহমান মসজিদে ২৫ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, মসজিদটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মসজিদটির নির্মাণ কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এতে মুসল্লিরা নির্মাণাধীন পরিবেশেই নামাজ আদায় করে আসছিলেন। নতুন এ বরাদ্দের ফলে উন্নয়ন কাজ দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নির্মাণ কাজও সম্পন্ন করা হয়নি।”

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মসজিদটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর এর উন্নয়নে বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকার এই বরাদ্দ দেওয়া হলো।

এমআর//