ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

শিক্ষার্থী সাব্বির হত্যা মামলায় দেবিদ্বার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবিধি

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:২৪ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুকবুল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে)  নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মুকবুল হোসেন মুকুল উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

দেবিদ্বার থানা পুলিশ জানায়, সরকার পতনের আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলা এবং শিক্ষার্থী সিাব্বির হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে আরও চারটি সিআর মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামি মুকুল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 

এএইচ