ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

রেলক্রসিংয়ে আটকে গেল ট্রাক, ১ ঘণ্টা বন্ধ রেল চলাচল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:২৯ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী রেল ক্রসিংয়ের উপর বালি ভর্তি ট্রাক আটকে যাওয়ায় ঢাকা-যমুনা সেতু রেললাইনের ট্রেন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। এ সময় বিভিন্ন রেল স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালি রেল ক্রসিং এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি বালি ভর্তি ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় আটকে যায়। স্থানীয়রা চেষ্টা করেও আটকে থাকা ট্রাকটি রেললাইনের থেকে সারাতে পারেননি। এর কারণে এই রেললাইনের হাইটেক রেলস্টেশন ও মির্জাপুর স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। 

এক ঘণ্টা চেষ্টার পর ট্রাকটি স্থানীয়দের সহায়তায় সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

হাইটেক রেলস্টেশন মাস্টার মোঃ মামুন জানান, প্রায় এক ঘণ্টা পর ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এএইচ