ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

নিখোঁজ নারীর সন্ধান মিলল তেঁতুল গাছের মগডালে, চাঞ্চল্যের সৃ‌ষ্টি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৬ মে ২০২৬ বুধবার | আপডেট: ০৪:২১ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

কুড়িগ্রামে নিখোঁজ এক নারী‌কে বড় এক‌টি তেঁতুল গাছের মগডা‌ল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌্যলে‌র সৃ‌ষ্টি হয়েছে।

বুধবার (০৬ মে) সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী ব‌লে জানা গে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের উপসহাকরী প‌রিচালক (অ.দা) এনামুল হক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকে সা‌জেদা বেগ‌ম খুঁজে পাওয়া যা‌চ্ছিল না। প‌রে তার সন্ধা‌নে আশপা‌শে খোঁজাখুঁ‌জি করার এক পর্যা‌য়ে বুধবার সকালে তা‌কে বা‌ড়ির পা‌শে এক‌টি বড় তেঁতুল গা‌ছের মগডা‌লে দেখ‌তে পান স্বজনরা। এ সময় তা‌কে গা‌ছে‌র মগডা‌লে শু‌য়ে এবং ব‌সে থাক‌তে দেখ‌তে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তারা কাজ শুরু করতে পারেনি।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক (অ.দা) এনামুল হক ব‌লেন, সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লোকজনের আপ‌ত্তি‌তে আমরা কাজ কর‌তে পা‌রি‌নি। ত‌বে হঠাৎ তি‌নি পুকু‌রে লাফ দি‌লে পুকুর থে‌কে তা‌কে উদ্ধার করা হয়। 

প্রাথ‌মিকভাবে তা‌কে মান‌সিক রোগী ম‌নে হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ