ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে মিললো গার্মেন্টস কর্মী বর্ষার মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭ এএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর মুখ ও পা বাধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত পৌনে ১০টায় পূর্ব নিমাইকাশারী মামা-ভাগিনার গলির মুহিদুল ইসলামের বাসার ভাড়াটিয়া ছিল বর্ষা। সে বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।

নিহতের মা সুলতানা জানান, দুদিন আগে মেয়ের সাথে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা তাকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বামী তাকে তালাক দিলে দ্বিতীয় বিয়ে করলেও স্বামীর আসা যাওয়া কম ছিল। তবে দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে নিয়ে তাদের দুইজনেরই ঝগড়া হলে সে আর বর্ষার কাছে আসেনি বলে জানান নিহতের বড় বোন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খালাসি জানান, তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িত আসামি গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

এএইচ