ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৯ মে ২০২৬ শনিবার

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও তিনসন্তানসহ ৫ জনকে ঘরের ভেতরে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের স্বজনদের মোবাইল ফোনে খুনের ঘটনা জানান পলাতক স্বামী।

পারিবারিক কলহের জেরে শুক্রবার গভীর রাতে রাউৎকোনা গ্রামে গেল এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে বলে প্রাথমিক ধারণা পুলিশ। 

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন পারিবারিক কলহের জেরে গভীর রাতে স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। 

তারা গোপালগঞ্জ জেলা শহর থেকে জীবিকার তাগিদে গাজীপুরের কাপাসিয়া রাউৎকোন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে প্রতিবেশীদের কাছ থেকে খবর নিয়ে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার (৮ মে) গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে গলা কেটে  নির্মমভাবে হত্যার পর অভিযুক্ত স্বামী ফুরকান পালিয়ে গেছে। পরে শনিবার ভোরে পলাতক স্বামী নিহতের স্বজনদের মোবাইল করে খুনের কথা জানান। 

খবর পেয়ে পরিবারের লোকজন শনিবার সকালে এসে রক্তাক্ত অবস্থায় তাদের দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। 

এ ব্যাপারে কাপাসিয়া ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বাড়ির গৃহকর্তা ফুরকান এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে, তার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেটা তদন্ত চলছে। 

এএইচ