ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৯ মে ২০২৬ শনিবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

শনিবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকায়। তার স্বামীর নাম বদিউল আলম। এছাড়া নিহত-আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন, হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। উদ্ধার কর্মিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাত্তার বলেন, যাত্রীবাহী বাস দুটি রাস্তার দুপাশে রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এএইচ