ঢাকা, রবিবার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭ এএম, ১০ মে ২০২৬ রবিবার | আপডেট: ১০:৪৪ এএম, ১০ মে ২০২৬ রবিবার

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন চোরদের বহনকারী পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। 

রোববার (১০ মে) রাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে।

বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিনজন নিহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম জানান, কালিয়াকৈরের বড়চালা এলাকায় গেল  রাতে গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

এএইচ