ঢাকা, রবিবার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মুখ্যমন্ত্রীর শপথ নিলেন থালাপতি বিজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ১০ মে ২০২৬ রবিবার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। এছাড়াও শপথ নেন ৯ মন্ত্রী। এরমাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হলো।

আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে  শপথ গ্রহণ করেন তিনি। 

থালাপতি বিজয়কে শপথ পড়ান সেখানকার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।

সাদা শার্ট আর ব্লেজার পরা বিজয় যখন শপথ নিচ্ছিলেন, তখন পুরো স্টেডিয়াম সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শকাসনে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। এছাড়া সেখানে অন্যান্য দলের নেতারাও ছিলেন।

গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে ২৩৪টি আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পায় থালাপতির টিভিকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেহেতু ১১৮টি আসন পেতে হবে। কংগ্রেস, বাম দল ও অন্যান্য ছোট দলের নিঃশর্ত সমর্থনে বিজয় সরকার গঠন করতে সক্ষম হন।

শপথের আগে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিজয় এক অনন্য রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করেন।

এর গাতে গতকাল শনিবার সন্ধ্যার দিকে রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি। ওই সময় তিনি রাজ্যপালকে জানান আরও দুটি দল তাকে সমর্থন দিয়েছে। এতে করে তার দল টিভিকে ও জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০ এ। এ সময় সরকার গঠনের অনুমতি চান তিনি।

তবে রাজ্যপাল যাচাই বাছাই করেন থালাপতি সত্য বলছেন কিনা। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) তাকে সমর্থন জানিয়ে যে চিঠি দিয়েছে সেগুলো আসল কি না তা রাজ্যপাল যাচাই করেন।

যাচাই বাছাই শেষে যখন রাজ্যপাল নিশ্চিত হন বিজয় থালাপতি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তখন তিনি শপথ গ্রহণের তারিখ ও সময় সম্পর্কে থালাপতিকে জিজ্ঞেস করা হয়। থালাপতি তখন সিদ্ধান্ত দেন রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি শপথ নেবেন।

এএইচ