ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই: আমানউল্লাহ আমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

সাভার উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন সড়কের সংস্কার কাজ এবং আমিনবাজার স্ট্যান্ডে আধুনিক যাত্রী ছাউনির নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে আমানউল্লাহ আমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। আমরা জনগণের শাসক নয়, সেবক হিসেবে পাশে থাকতে চাই।”

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “এ এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমিদখল চলতে দেওয়া হবে না। সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ ও উন্নত সাভার গড়ে তুলতে আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।

এমআর//