ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

আবু ডাক্তার হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

৭ বছর আগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন ভেলাপচা এলাকায় মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং ৬ যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক মো. রহিবুল ইসলাম এর রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আতর আলী চেয়ারম্যান, রায়হান সরদার, হাবিবুর রহমান হবি সরদার, হেলাল খান,জিল্লুর রহমান ও জিয়া মণ্ডল।

দণ্ডের পাশাপাশি প্রত্যেকে দশ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ১০ জন খালাস পেয়েছেন। তবে আসামি জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলের সাজা হওয়ায় কারাগারে পাঠানোর আদেশ দেন। সাজাপ্রাপ্ত অন্য আসামীরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।  

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৪ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে।

২০২২ সালের ০৫ অক্টোবর মামলাটি তদন্ত করে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটির বিচারকালে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এএইচ