সতিকসাসের যুগ্ম সম্পাদক হলেন ইটিভির সাবেক রিপোর্টার আবু সাইদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের সাবেক রিপোর্টার আবু সাইদ।
মঙ্গলবার (১২ মে) সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচিত আবু সাইদ বর্তমানে গ্লোবাল টেলিভিশন-এ কর্মরত রয়েছেন। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ক্যাম্পাসের উদীয়মান শিক্ষার্থীদের সাংবাদিকতায় যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাংবাদিকতা পেশায় আগ্রহী করে তুলতে এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্ট-এর স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ-এর রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা-র সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানবজমিন-এর আল আমিন, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান এবং অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী।
পাশাপাশি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।
এমআর//
