ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাত দলের হামলায় নিহত ১

নারায়ণঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সদস্যদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। 

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর ৪/৫ মুখোশধারীরা ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত-পা বেধে মারধর করেন। তাকেও হাত-পা বেধে মারধর করে ঘরের চাবি নিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারণে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। 

তিনি আরও জানান, ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জল নামে একজনকে আটক করা হয়েছে।

এএইচ