ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩

বনানীতে এরনার নতুন প্রিমিয়াম টেক শোরুম উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

রাজধানীর বনানীতে নতুন প্রিমিয়াম টেক শোরুম উদ্বোধন করেছে এরনা লিমিটেড।

শোরুমটি উদ্বোধন করেন এরনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তিত্ব, কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম প্রতিনিধি, কর্পোরেট অতিথি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন শোরুমে গ্রাহকরা একই স্থানে ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্টফোন, মোবাইল ফোন, গ্যাজেট, কাস্টম পিসি, নেটওয়ার্কিং সল্যুশন, অফিস ইকুইপমেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য—যেমন Honor স্মার্টফোন ও Sony টিভি ও হোম অ্যাপ্লায়েন্স—সহজে সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও অফার চলছে।

এএইচ