এনসিপি নেতাদের গাড়ী-বাড়ি করার অর্থের উৎস কি? প্রশ্ন রাশেদ খানের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার
যারা জাতীয় নির্বাচন চায়নি, তারা কিভাবে দ্রুত স্থানীয় নির্বাচন চায়। মূলত জামায়াত ও এনসিপি স্থানীয় প্রশাসনে ভাগ-বাটোয়ার বসানোর জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
আজ শনিবার ঝিনাইদহ সদরের মুরারীদহ গ্রামে দুইশ’ বছরের পুরোনা স্থাপনা মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্ন্তবর্তীকালীন সরকার ৫ বছর থাকলে এনসিপির চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্ব আওয়ামী লীগকে ছাড়িয়ে যেত বলে অভিযোগ করেন রাশেঁদ খান। তিনি বলেন গণঅভুত্থ্যনের পর এনসিপির নেতাদের গাড়ী-বাড়ি করার অর্থের উৎস কি? তা নিয়ে প্রশ্ন করেন তিনি।
গণঅভূত্থ্যনের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস মীরজাফর ছিলো বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, সেই সময় শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা জাতির সাথে বেঈমানী করেছে।
এএইচ
