ঢাকা, রবিবার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:০০ পিএম, ১৭ মে ২০২৬ রবিবার

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)এ সদ্য নিযুক্ত ভিসির যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। 

নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

নতুন ভিসি ডুয়েটে যোগদান করতে এলে বাধা কারণে তিনি প্রবেশ করতে পারেনি ক্যাম্পাসে।
এর আগে সকাল থেকেই এই ভিসিকে প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে মেইন গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করতে থাকেন তারা। 

অন্যদিকে, বাইরে অবস্থান করতে থাকে ভিসি সমর্থকরা। চরম উত্তেজনার এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ডুয়েটের ভেতর থেকে ভিসি নিয়োগ চান।

ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।

সদর থানার অফিসার ইনচার মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পরিস্থিতি উত্তম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

এএইচ