ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

দেশের ৪ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ মে) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পারে। সেইসঙ্গে এসব অঞ্চলে বজ্রবৃষ্টিও হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ