ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বাংলা চলচ্চিত্র ‘মালিক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০ এএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৪ এএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

ঈদের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। বিশেষ করে বড় তারকাদের ছবি হলে আসছে কিনা, তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলতে থাকে দীর্ঘদিন ধরে। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। অনেক বড় প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমা মুক্তির ঘোষণা দেয়নি। ফলে সিনেমাপ্রেমীদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। সেই জায়গাতেই নতুন করে আগ্রহ জাগিয়েছে চলচ্চিত্র ‘মালিক’। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অ্যাকশনধর্মী এই সিনেমাটি।

নির্মাতা সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি শুরু থেকেই আলোচনায় ছিল। অ্যাকশনধর্মী এই সিনেমায় আরিফিন শুভকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। দীর্ঘ সময় ধরে সিনেমাটির শুটিং, প্রস্তুতি এবং চরিত্র নিয়ে কাজ করেছেন তিনি। 

নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এদিকে, অভিনেতা শুভর সাম্প্রতিক এক পোস্টে এমনই বার্তা মিলেছে। কারণ ঈদের মাত্র কয়েকদিন আগে হঠাৎ এমন পোস্টকে অনেকেই সিনেমার প্রচারণার অংশ হিসেবে দেখছেন। ভক্তদের অনেকেই ধরে নিচ্ছেন, ‘মালিক’ ঈদের দৌড়ে যুক্ত হতে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ে। কেউ লিখেছেন, “এই ঈদে শুধু মালিক চাই।” আবার কেউ মন্তব্য করেছেন, “বাংলা সিনেমার নতুন বিস্ফোরণ হতে যাচ্ছে।” 

রহস্যে ঘেরা ‘মালিক’ সিনেমাটির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। কারণ দীর্ঘদিন ধরেই দর্শকরা নতুন ধরনের গল্প, ভিন্নধর্মী উপস্থাপনা এবং শক্তিশালী অ্যাকশন সিনেমার অপেক্ষায় আছেন। 

এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ বিদ্যা সিনহা মিম। প্রায় চার বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শুভ ও মিমকে। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘সাপলুডু’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার স্মৃতি এখনও অনেক দর্শকের মনে তাজা। ফলে ‘মালিক’-এ তাদের জুটিকে ঘিরেও তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ‘মালিক’ মুক্তি পেলে দর্শকদের মধ্যে এটি বড় ধরনের সাড়া ফেলতে পারে। বিশেষ করে আরিফিন শুভর ভিন্ন লুক এবং সিনেমার অ্যাকশন ঘরানা তরুণ দর্শকদের আকৃষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈদের সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা বরাবরই অনেক বেশি। কারণ এই সময়টাতেই পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়ার সংস্কৃতি সবচেয়ে বেশি দেখা যায়। সেই প্রত্যাশার জায়গায় ‘মালিক’ নতুন চমক হয়ে আসে কিনা, এখন সেটিই দেখার অপেক্ষা।

এএইচ