পল্লবীতে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪০ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৫ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার ৭ বছরের শিশু রামিসার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে সরকারপ্রধান পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যান তারেক রহমান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।
এই ঘটনায় প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।
এমআর//
