বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার
বগুড়ার পুলিশ লাইন্স এলাকায় এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিরস্ত্র আরিফুল ইসলাম (বিপি নং-৮৮০৭১২৭৪৮৫)। তিনি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বদ্মবিল ঘরিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি বগুড়া পুলিশ লাইন্সের বেতার বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সহকর্মীরা তাকে নিজ কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরে যাওয়া হস্তান্তর করা হবে।
এএইচ
