ঢাকা, শনিবার   ২৩ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবকটি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে সন্ধ্যা ৬টায় নিজ বাসা থেকে পায়ে হেঁটে কার্যালয়ে যান।

এ সময় ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনও ধরনের ভোগান্তি যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বরিশালের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ময়মনসিংহের মো. রুকুনোজ্জামান রোকন, খুলনার নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের মো. শওকত হোসেন সরকার, কুমিল্লার মো. ইউসুফ মোল্লা টিপু, বগুড়ার এম আর ইসলাম স্বাধীন, রংপুরের অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী (ডন) প্রমুখ।

এমআর//