জিআইইউর স্ট্যাটেজিক কমিটিতে যুক্ত হলেন ড. সাইমুম পারভেজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার
উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবার মান উন্নয়ন ও প্রশাসনে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্র্যাটেজিক কমিটিতে সদস্য হয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
রোববার (২৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১২ সালে উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবার মান উন্নয়ন ও প্রশাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতের লক্ষ্যে জিআইইউ প্রতিষ্ঠা করা হয়। ইউনিটটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে একটি স্ট্র্যাটেজিক কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. মো. সাইমুম পারভেজকে স্ট্র্যাটেজিক কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ড. মো. সাইমুম পারভেজ তাঁর বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের স্ট্র্যাটেজিক কমিটির উল্লিখিত দায়িত্ব পালন করবেন।
এমআর//
