ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার | আপডেট: ১২:২৮ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিও।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতকং সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ