হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৬২ জনকে।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারাদেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২৭ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৭ হাজার ৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৮ জন ও আক্রান্ত ৩৭ হাজার ৭৯৪ জন রোগী, যাদের মধ্যে ৪৯ হাজার ৯০৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
এমআর//
