ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩

ঈদে ‘হাওয়াই মিঠাই’র নতুন গান ‘কেন হারিয়ে গেলে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার | আপডেট: ০৯:৪৬ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ডদল ‘হাওয়াই মিঠাই’। ‘কেন হারিয়ে গেলে’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের সদস্য শান্ত।

এর আগে ব্যান্ডটির ‘কথা হারিয়ে গেছে’, ‘দূর থেকে দূরে’ ও ‘কোনো কষ্ট নেই’ শিরোনামের তিনটি গান প্রকাশিত হয়েছে।

ব্যান্ডটির ম্যানেজার তুষার জানান, ঈদের পর আরও দুটি নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেন, “একসময় ঈদে নতুন ক্যাসেট প্রকাশের জন্য মানুষ অপেক্ষা করত। এখন সেই যুগ নেই। তবুও সেই সময়ের আমেজ থেকে ভালো লাগার জায়গা থেকেই আমরা নতুন গান প্রকাশ করেছি।”

গানগুলো ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ‘Hawai Mithai Band’-সহ স্পটিফাই, অ্যাপল মিউজিক, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

ব্যান্ডটির প্রথম গান ‘দূর থেকে দূরে’ প্রকাশিত হয় ২০২৪ সালের ১১ জুলাই। পরে একই বছরের ২১ নভেম্বর প্রকাশিত হয় দ্বিতীয় গান ‘কথা হারিয়ে গেছে’।

২০১৮ সাল থেকে নিয়মিত লাইভ পারফরম্যান্স করে আসছে ‘হাওয়াই মিঠাই’। ব্যান্ডটির গানে নব্বই দশকের বাংলা গানের আবহ ও প্রাণবন্ত সুরের প্রভাব লক্ষ্য করা যায়। তারা মূলত বাংলাদেশি রক, ফোক ফিউশন ও ক্ল্যাসিক্যাল ধারার গান পরিবেশন করে থাকে।

এমআর//