চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার
চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শনিবার (৩০ মে) সকালে শহরের সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে বেলা ১১টায় সাহিত্য পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রউফুর নাহার রীনা, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি বকুল হোসেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মোকাররম হোসেন এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিম আল হাবিব সেলিম।
আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এমআর//
