ঢাকা, সোমবার   ০১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩

‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১ জুন ২০২৬ সোমবার | আপডেট: ০৪:০৩ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনীর আয়োজন করেছিলো। কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিটির প্রদর্শনী স্থগিত করেছে কর্তৃপক্ষ। 

এ ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংস্কৃতি ও শিল্প অঙ্গনের অনেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন।

এরই প্রতিবাদে সোমবার (১ মে) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়ন এলাকায় বিকেল ৪টা ১৫ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং তিনি এতে অংশ নেবেন।

নিজের ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি এতে উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন।

এমআর//