ঢাকা, মঙ্গলবার   ০২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩৩

সিআইডি প্রধান হলেন আলি আকবর খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান।

মঙ্গলবার সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশের এই চৌকস কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা, দক্ষতা ও অকৃত্রিম সততার সঙ্গে কর্মসম্পাদন করে সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন।

পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

আলি আকবর খান সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এএইচ