ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

ছয় নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা হবে সন্ধ্যায়: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯ এএম, ৩ জুন ২০২৬ বুধবার | আপডেট: ১২:০০ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার সন্ধ্যায় জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, আইনের কোনো ফাঁকফোকর থাকলেও এ ঘটনায় দায়ীদের পার পাওয়ার সুযোগ নেই। 

বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দেশের হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সম্প্রতি রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় ছয় নবজাতকের মৃত্যু হয়। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে এ ঘটনায় এক শিশুর বাবা সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। 

এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে এবং তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেয়। তবে অধিকতর তথ্য-উপাত্ত সংগ্রহ ও বাস্তবসম্মত তদন্তের স্বার্থে কমিটির মেয়াদ পরে বাড়ানো হয়। 

এএইচ