ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

খুলনায় বিশেষ অভিযানে ৬২ জন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অভিযানে ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা ১৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা ১১ জন, লবণচরা থানা ১০ জন, হরিণটানা থানা একজন, খালিশপুর থানা ১৩ জন, দৌলতপুর থানা একজন, আড়ংঘাটা থানা দুইজন, খানজাহান আলী থানা ৬ জন এবং গোয়েন্দা পুলিশে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

এএইচ