ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

গাইবান্ধার সাঘাটায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার গভীর রাতে লাবু মিয়া, নিরব মিয়া, স্বধীন ব্যাপারী ও রহমত উল্লাকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং পলাতক রহমত উল্লার বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজর এলাকায়।

স্থানীয়রা ও ‎ভুক্তভোগী জানান, ফোনে কথা বলার সময় শুক্রবার রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে চারজন তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। 

স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক ১ জনকে গ্রেফতারের চেষ্টা
চলছে।

এএইচ