ঢাকা, মঙ্গলবার   ০৯ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

একুশে টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র বোসরা ইসলাম।

তিনি জানান, সোমবার বিকালে অভিযুক্ত দুই কর্মীকে বিভাগীয় তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর থেকেই অভিযুক্ত গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন এবং জুনিয়র অফিসার মো. আখলাসুর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএইচ