ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

চকরিয়ায় ডাকাতি করতে এসে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

কক্সবাজারের চকরিয়ার পার্শ্ববর্তী নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তিরা হলেন- রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, কেফায়েত হোসেন, মোহাম্মদ তানজিদ, মেহেদী হাসান ও মোহাম্মদ তারেক। তাঁরা সবাই একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই গৃহবধূর স্বামী চট্টগ্রাম নগরে চাকরি করেন। বাড়িতে ১৫ বছর আর ৭ বছরের দুই মেয়েকে নিয়ে ওই গৃহবধূ থাকেন। গতকাল রাতে ৮ থেকে ১০ সদস্যের ডাকাত দল তাঁর ঘরে হানা দেয়। ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। 

এরপর ঘরের আলমারি থেকে স্বর্ণ, নগদ টাকা লুট করে। যাবার আগে গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘পুলিশ ভোরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। এর মধ্যে চারজনকে ভুক্তভোগী ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছেন।’

এএইচ