সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আভাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার
রাজধানী ঢাকাসহ দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বজ্রবৃষ্টিও হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এএইচ
