ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

সংসদে বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪০ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব উপস্থাপন শুরু করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন শুরু করেন তিনি। এর আগে বিকাল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।

বাজেট উপস্থাপনের আগে আজ সকালে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেয়া হয়।

এ সভা শেষে আজ বিকাল তিনটায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন। 

বাজেট বক্তব্যে বিভিন্ন খাতে বরাদ্দ, করনীতি, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো এবং অর্থনীতির সামগ্রিক দিকনির্দেশনা তুলে ধরবেন অর্থমন্ত্রী।

এএইচ