ঢাকা, সোমবার   ১০ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

হাইকোর্টে বিরতিহীন চলবে রামিসা হত্যা মামলার বিচার: অ্যাটর্নি জেনারেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫১ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

হাইকোর্টে রামিসাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। 

বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি তিনি নিজেই করবেন। 

হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য  হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। 

সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভুত সকল ফৌজদারী আপীল ও জেল আপীল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ।

এএইচ