ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।

তবে দীর্ঘ বক্তব্য নয়, মাত্র একটি শব্দ লিখেই যেন নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে তিনি।

ক্যাপশনে তিনি লেখেন, ‘মজা।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্যের পর সামাজিকমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

অনেকের ধারণা, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পরীমণির জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের কারণেই তিনি এমন প্রতিক্রিয়া জানিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পরীমনি নিজে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

উল্লেখ্য, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি আরো জানান, অতি দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। 

এমআর//